বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল ফিতরের পরদিন বৃহস্পতিবার থেকে শাহজাদপুর হাইস্কুল মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী আমজনতার ঢল নেমেছে। বিনোদন পিয়াসু সব বয়সী মানুষ বিনোদন পেতে মেলায় ছুঁটছেন। স্বল্প মূল্যে দেশিয় তাঁতবস্ত্র, দেশি বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রী, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, উপহার সামগ্রী, খেলনাসহ বলতে গেলে পছন্দের প্রায় সব ধরনের পন্যসামগ্রীই পাওয়া যাচ্ছে এ মেলার ১'শ স্টলে । এছাড়া এ মেলায় ৫টি প্যাভিলিয়ান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, স্লিপার ওয়াটার বল, ওয়াটার বুট, টুইষ্টার নৌকা, প্রাইভেট কার খেলা, মেরিগোসহ নানা ধরনের ব্যাতিক্রমী আয়োজন উপভোগ করতে ঈদ পরবর্তীতে মেলায় জনতার ঢল উপচে পড়ছে । এছাড়া আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘দি লায়ন সার্কাস’ দেখার জন্যও বিনোদন পিয়াসুসহ শিশু, কিশোর, যুবক, যুবতী ও মহিলাদের মেলায় আগমন সংখ্যা ক্রমাগত বাড়ছে। শাহজাদপুরে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজক মণিপুরী তাঁতী শিল্প জামদানী ও বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ও মোহাম্মদ আলম জানান, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত এ মেলা পুরোদমে চলবে। মেলার সার্বিক নিরাপত্বা ব্যবস্থা জোরদার করতে মেলার আশপাশে ৩২ টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নিরাপত্বার মনিটরিং করা হচ্ছে। এদিকে, মেলায় আগত ক্রেতা ও বিনোদন পিয়াসু আমজনতার সাথে আলাপকালে জানা গেছে, শাহজাদপুর শিল্প ও বাণিজ্য মেলায় একদিকে যেমন রয়েছে পছন্দের সব ধরনের পন্যসামগ্রী। অন্যদিকে, শিশু কিশোরসহ সকল বয়সীদের জন্য বিনোদনের ভিন্নমাত্রার নানা আয়োজন উপভোগ করে তৃপ্তির ঢেঁকুর ফেলে তারা বাড়ি ফিরছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি