বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Bang Bang

শাহজাদপুর সংবাদ ডটকম বিনোদন ডেক্সঃ হূতিক রোশন ও ক্যাটরিনা কাইফ জুটির ‘ব্যাং ব্যাং’ ছবির টিজার ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে জুলাই মাসের শেষের দিকে। সেটি মুক্তির পরপরই ব্যাপক সাড়া পড়ে যায় দর্শকমহলে। মুক্তির দুই সপ্তাহ না পেরোতেই সম্প্রতি এক কোটি হিট দখলে নিয়ে খবরের শিরোনাম হয়েছে ‘ব্যাং ব্যাং’ ছবির টিজার। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক ‘সালাম নমস্তে’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

ছবিটিতে হূতিক-ক্যাটরিনা ছাড়া আরও অভিনয় করেছেন বিপাশা বসু, জাভেদ জাফরি, জিমি শেরগিল, পবন মালহোত্রা প্রমুখ। ২০১০ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-কমেডি ঘরানার হলিউডের ছবি ‘নাইট অ্যান্ড ডে’র হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’।’ নাইট অ্যান্ড ডে’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজ।’ব্যাং ব্যাং’ ছবির বেশির ভাগ অ্যাকশন দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করে নিজেই অভিনয় করেছেন হূতিক ও ক্যাটরিনা।

ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২ অক্টোবর। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ। ‘ব্যাং ব্যাং’ মুক্তির দিনেই মুক্তি পাবে বছরের আরেকটি বড় কলেবরের ছবি ‘হায়দার’। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ। শেকসপিয়ারের ‘হ্যামলেট’ অবলম্বনে নির্মিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শহিদ কাপুর। অন্যান্য চরিত্রে রয়েছেন শ্রদ্ধা কাপুর, ইরফান খান, টাবু, কে কে মেনন প্রমুখ। এর আগে ২০০৬ সালে শেকসপিয়ারের ‘ওথেলো’ অবলম্বনে ‘ওমকারা’ ছবি নির্মাণ করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছিলেন বিশাল ভরদ্বাজ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...