বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মোঃ আল আমিন হোসেন : সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একক প্রার্থী হিসাবে উপজেলা ও পৌর বিএনপি'র সমর্থন পেলেন শাহজাদপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান সজল। আজ শনিবার আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিতের নিজ বাসভবনে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ সভায় আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একক প্রার্থী হিসাবে সমর্থন দিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহমুদুল হাসান সজলকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু,যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপি'র আহবায়ক প্রফেসর আলহাজ্ব আবু শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পদাক সদ্য কারামুক্ত মোঃ আমির হোসেন সবুজ, পৌর বিএনপি'র সদস্য সচিব আব্দুল আজিজ,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ এমদাদুল হক নওশাদ,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পদাক মোঃ রেজাউল ইসলাম রাজা,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলাল হোসেন,সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল্লাহ -আল-মাহমুদ, যুগ্ম-আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম,যুগ্ম-আহবায়ক মোঃ মাসুম রানা,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ বখতিয়ার ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক মোঃ আরাফাত আলী রবিউল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ -আল মামুন জুয়েল,প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...