বুধবার, ২২ এপ্রিল ২০২৬
করোনায় সৃষ্টি হওয়া সংকট কাটানোর লক্ষ্যে বিশেষ তহবিল থেকে আরো তিন হাজার কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের। শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেয়া হচ্ছে তাদের। তবে জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, কেবল তারাই এই ঋণ পাবেন। নতুন করে আর কাউকে এই ঋণ দেয়া হবে না। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, শেষবারের মতো চলতি মাসের মজুরি দিতে তহবিল থেকে ঋণ পাবেন গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। গত জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, তার বাইরে নতুন কেউ পাবেন না। ওই ঋণের বিপরীতে প্রথম তিন মাসের সার্ভিস চার্জ ২ শতাংশ। চলতি মাসের ক্ষেত্রে অবশ্য সেটি হবে সাড়ে ৪ শতাংশ। এক্ষেত্রে সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে। এর আগে, শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ৮০ শতাংশ পণ্য রপ্তানি করছে এমন প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ দেয়া হয়। ইতিমধ্যে এ তহবিল থেকে ঋণ নিয়ে গত এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বেতন দিয়েছে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরো তিন মাস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য সরকারের কাছে বিশেষ তহবিল থেকে ঋণ চেয়ে আবেদন করেন গার্মেন্টস মালিকরা। এর প্রেক্ষিতে একমাস অর্থাৎ চলতি মাসের বেতন-ভাতা দেয়ার জন্য তাদের আরও তিন হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। ফলে করোনার ক্ষত কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হলো।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...