বুধবার, ২২ এপ্রিল ২০২৬
অভিবাসন বিরোধী মনোভাবের চরম বহিঃপ্রকাশ ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ জুলাই আরেকটি নির্বাহী আদেশ জারি করলেন। এর ফলে চলমান আদশশুমারিতে অন্তর্ভুক্ত হতে পারবে না অবৈধভাবে বসবাসরতরা। গত বছর জারিকৃত অপর এক নির্বাহী আদেশে আদশশুমারি ফরমে ‘সিটিজেনশিপ’ কলাম রাখতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করায় সে নির্দেশ কার্যকর হতে পারেনি। এ জন্য নতুন নির্দেশ দিলেন গণনা থেকে অবৈধ অভিবাসীদের বাদ দিতে। এই আদেশের বিরুদ্ধেও আদালতে যাওয়ার হুমকি দিয়েছে মানবাধিকার ও অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরতরা। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে ১০ বছর অন্তর অনুষ্ঠিত আদশশুমারির ফরমে আগে কখনো নাগরিকের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে কোন প্রশ্নের উদ্রেক ঘটেনি। আদশশুমারির ভিত্তিতে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট পুনর্গঠিত হয়। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মানুষ না থাকলে নিকটবর্তী ডিস্ট্রিক্টের সাথে একিভূত হয়। এর আগের আদশশুমারিতে নিউইয়র্ক এবং ওহাইয়ো দুটি আসন খুইয়েছে। অপরদিকে, টেক্সাস যোগ করেছে ৪টি আসন। সবগুলো রিপাবলিকানদের কব্জায় গেছে। এবারের এই বিধি বহাল থাকলে নিউজার্সি এবং ক্যালিফোর্নিয়া অন্তত দুটি আসন হারাবে। মঙ্গলবার এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প বলেছেন, যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তারা কখনই ফেডারেল তহবিলের হিস্যা হতে পারে না। তাদের সাথে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণী ক্ষমতা শেয়ার করার প্রশ্নই উঠে না। আমার প্রশাসন কখনই এমন কোন ব্যক্তিকে সাপোর্ট করতে পারে না, যারা বেআইনীভাবে অবস্থান করছে। তারা তো স্থায়ী কেউ নয়। যে কোন সময় তাদেরকে চলে যেতে হবে নিজ নিজ দেশে। তাই এমন অবৈধদেরকে কখনোই রাজনৈতিক ক্ষমতা দিতে পারি না। এই আদেশের কপি সরাসরি বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। কারণ, আদশশুমারি পরিচালিত হচ্ছে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, নভেম্বরের নির্বাচনে কট্টরপন্থি ভোটারের সমর্থন বৃদ্ধির অভিপ্রায়ে ট্রাম্প এমন আদেশ জারি করলেন। অভিবাসন বিরোধী জোরালো পদক্ষেপ নিলেই ট্রাম্পের ভোট ব্যাংক সংহত হয়। কারণ, অভিবাসীদের পক্ষ অবলম্বনকারি ভোটারের অনেকেই কেন্দ্রে যান না। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...