সোমবার, ২৩ মার্চ ২০২৬
04 স্পোর্টস ডেক্সঃ অভিজ্ঞতার নিক্তিতে মাপলে একরকম। ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা মনে রাখলে অন্য রকম। যদি বলেন অভিজ্ঞতা আর ঐতিহ্যের কথা, ওয়েস্ট ইন্ডিজের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে বাংলাদেশ দল। আর ক্রিকেটীয় অনিশ্চয়তা বলে, এই খেলাটায় নির্দিষ্ট ম্যাচের পারফরম্যান্সই হলো আসল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য যত পুরোনোই হোক, আজ নিশ্চয়ই ক্লাইভ লয়েড তাদের হয়ে ব্যাটিং করতে নামবেন না! বল হাতে নেবেন না অ্যামব্রোস-ওয়ালশ! এটা দিনেশ রামদিনের দলের সঙ্গে মুশফিকুর রহিমের দলেরই লড়াই। আজ থেকে শুরু সেন্ট লুসিয়া টেস্টটাকে তাই দুভাবে দেখা যাক— ৫০০ বনাম ৮৫ ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। বাংলাদেশের ৮৫তম। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলে ১৯২৮ সালে। বাংলাদেশ ২০০০ সালে। দুই দলের পার্থক্য বোঝাতে আর কি কিছু লাগে! লাগে না। কিন্তু প্রত্যাশা তো অতশত বোঝে না! সময় যত প্রতিকূলই হোক, মনের মধ্যে বাসা বাঁধে আশা। এইবার বুঝি খারাপ সময়টা কাটল। এই বুঝি বাংলাদেশ হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। কিংবা ড্র। বাস্তবতার মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায় প্রত্যাশার বেলুন। অথচ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি টেস্ট খেলেছে মাত্র দুটি দেশ—ইংল্যান্ড ৯৫২ এবং অস্ট্রেলিয়া ৭৬৭টি। ‘দোষ’টা আসলে ক্রিকেটারদেরই। হঠাৎ হঠাৎ পাওয়া সাফল্যে সবার মাথা তাঁরা এতটাই ঘুরিয়ে দিয়েছেন যে এখন ক্রিকেট মানেই অঘটনের আশা। ৮৬ বছরের টেস্ট ঐতিহ্যের সামনে মাত্র ১৪ বছরের অভিজ্ঞতা যে আটলান্টিকের পাশে পদ্মা-মেঘনার বয়ে চলা, কে বোঝাবে সেটা?

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...