আজ মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার দুপুর ২টায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর মঙ্গলবার ইতিহাসের এক কালোদিবস। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে ৬ নেতা-কর্মীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এবং কয়েক হাজার নেতা-কর্মীকে আহত করেছিল।
তিনি আরো বলেন, ‘সেদিন ১৪ দলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিহতদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাসও করেছিল। তাদের নৃশংসতা ও পৈশাচিকতা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
হত্যাকারীদের বিচারের লক্ষ্যে মামলা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ঘাতকদের রক্ষা করার জন্য সেই মামলা তুলে নিয়েছে। এ সরকার মামলা তুলে নিয়ে প্রমাণ করেছে তারা ২৮ অক্টোবরের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত।
দেশের জনগণ ২৮ অক্টোবর সংঘটিত অপরাধ ও গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
