মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
500x350_a26ab52d340e39f46aafedf1e75dc7ac_papom20141007183046 সোমবার বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি শাহরিয়ার খান। উদ্দেশ্য, বাংলাদেশ দলকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ জানানো। মঙ্গলবার রাজধানীর অভিজাত একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে শাহরিয়ার খান বাংলাদেশের যেকোনো দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আইসিসির সবুজ সংকেত দিলেই বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে যাবে। পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘আমরা বুঝি নিরাপত্তার বিষয়টি আমাদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আর সে কারণেই অন্যান্য দেশ পাকিস্তানে যেতে আগ্রহী হয় না। কিন্তু আমি বলব, নিরপত্তার বিষয়ে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’ শাহরিয়ার খান আরো বলেন, ‘নিরাপত্তার কারণে যদি আপনাদের জাতীয় দল আমাদের দেশে খেলতে যেতে না চায়, তাহলে আমি অনুরোধ করব অন্যান্য দল পাঠিয়ে নিরাপত্তার বিষয়টি পরখ করে দেখতে। আপনারা চাইলে বাংলাদেশ এ দল, অনূর্ধ্ব-১৯ দলকেও পাঠাতে পারেন। পাঠাতে পারেন আপনাদের নারী ক্রিকেট দলকেও। আমি আসলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট শুরু করতে চাই।’ ‘বাংলাদেশের যেকোনো দল পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পাবে। আমি আসলে বাংলাদেশের সঙ্গে সব ধরনের বৈরিতা ভুলে ভালো সম্পর্ক তৈরি করতেই এসেছি। আমি প্রত্যাশা করব, ভবিষ্যতেও আমরা বসব এবং কিছু করার উদ্যোগ নেব। বাংলাদেশের জন্য সুবিধাজনক যেকোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত’- যোগ করেন তিনি। উল্লেখ্য, পাকিস্তান ২০০৯ সাল থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ রয়েছে। ওই বছর শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। সেই হামলায় শ্রীলঙ্কার খেলোয়াড় ও সহকারী কোচ আহত হন। এরপর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হচ্ছে না। একই কারণে পাকিস্তানের কাছ থেকে ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজকের পদটিও কেড়ে নেওয়া হয়। বর্তমানে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুতে তারা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা-এ নিয়ে এলাকায় গুঞ্জন

অপরাধ

শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা-এ নিয়ে এলাকায় গুঞ্জন

স্থানীয় প্রতিনিধি : আজ সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার জিগারবাড়ীয়া মহল্লা থেকে হাবু (২৫) নামের এক তাঁত শ্রমিকের লাশ উ...

শাহজাদপুরে চৌকি আদালত ভবন পরিদর্শণ করলেন সিরাজগঞ্জ জেলা জজ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে চৌকি আদালত ভবন পরিদর্শণ করলেন সিরাজগঞ্জ জেলা জজ

শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা শাহজাদপুর সাব-জজ ২য় আদালত ভবন ও উপজেলা আইন...

সেপ্টেম্বরেই খুলছে তাজমহল, আগ্রা ফোর্ট!

আন্তর্জাতিক

সেপ্টেম্বরেই খুলছে তাজমহল, আগ্রা ফোর্ট!

মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতের দর্শনীয়...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

অপরাধ

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়

স্বাস্থ্য

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়

মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এবং কোন উপায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, সেটি নিয়ে নানামুখী গবেষণা হয়েছে...