মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
07 শাহজাদপুর সংবাদ ডটকম: স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য সার্চ জায়ান্ট গুগল তাদের আসন্ন নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপ্ট সুবিধা থাকবে বলে জানিয়েছে। এর ফলে ডাটা হ্যাক করা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির বিষয়টি কঠিন হয়ে দাঁড়াবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর খবরে বলা হয়েছে, নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড এল’ কয়েক মাস পরেই বাজারে আনতে চলেছে গুগল। স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীরা নতুন অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমটিতে বাই ডিফল্ট ডাটা এনক্রিপ্ট সুবিধা পাবে বলে এক ঘোষণায় নিশ্চিত করেছে গুগল। নতুন ফিচারের ফলে কেবল যার কাছে স্মার্টফোনের পাসওয়ার্ড থাকবে, সেই স্মার্টফোনে রাখা তথ্যে নজরদারি করতে পারবে। ফোনে থাকা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্ট হয়ে যাবে বলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নজরদারি বা ফোন চুরি হয়ে গেলেও অন্যেরা তথ্যে উদ্ধার করতে পারবে না। এটি স্মার্টফোনে জমা রাখা তথ্যের নিরাপত্তায় আরো একটি বাড়তি স্তর হিসেবে কাজ করবে। গুগল অবশ্য ২০১১ সাল থেকেই অ্যান্ড্রয়েডে ডাটা এনক্রিপশন সুবিধা চালু করেছে। কিন্তু সেটিকে মোবাইল ব্যবহারকারীদের নিজেদেরই সক্রিয় করে নিতে হয় এবং অনেক গ্রাহক এই বিষয়টি সম্পর্কে অবগতও নন। এ কারণে নতুন অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় এনক্রিপশন সুবিধা রাখা রয়েছে। সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অ্যাপলও স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...