মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
`জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমস্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অতীতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা ৯’শ টাকার পরিবর্তে বর্তমান সরকার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা (মাসিক) ১২ হাজার টাকায় উন্নীত করেছে। সেইসাথে বৈশাখী ভাতা বাবদ ২ হাজার টাকা ও বছরের ২ ঈদে বোনাস বাবদ ২০ হাজার টাকাও মুক্তিযোদ্ধাদের দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা’র সরকার। এছাড়া অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ১৬ লাখ টাকা (বাড়ি প্রতি) ব্যায়ে শাহজাদপুরের ২৪ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করবে সরকার।’ রোববার ( 30 আগষ্ট) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরূমে স্থানীয় ৫০ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান উপাধ্যাক্ষ রফিকুল ইসলাম বাবলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...