বুধবার, ২৫ মার্চ ২০২৬
জয়টা প্রত্যাশিতই ছিল তবে ব্যবধানটা হয়নি প্রত্যাশা মতো।  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ সি-এর বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জয়ে পুরো ১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ যোগ দিয়েছে আগামী ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে। ভেজা মাঠ আর প্রচণ্ড গরমে স্বাভাবিক খেলা খেলতে পারেনি দুই দলই।  এর মাঝেও দুটি গোল করেছেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার।  পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা আট। আজ খেলার দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ।  প্রথম কর্নারটিতেই আসে গোল, মারজিয়ার কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার। বাংলাদেশ অমিরাতের রক্ষণভাগেই বল নিয়ে আনাগোনা করতে থাকে তবে আমিরাত গোলরক্ষক দালাল আল হাম্মাদির দৃঢ়তায় বারবার গোল বঞ্চিত হয়। এরমাঝে ১৮ মিনিটে সানজিদার কর্নারে ডিফেন্ডার নার্গিস খাতুনের হেড ক্রস পোস্টে লেগে ফিরে আসলে হতাশার মাত্রাটা বাড়ে বাংলাদেশের।  সেটা আরও চরমে পৌঁছায় ৩৬ মিনিটে যখন শামসুন্নাহার করেন পেনাল্টি মিস।  আমিরাত ডিফেন্ডার মারিয়াম আহমেদ কৃষ্ণা রাণীকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ, সামসুন্নাহার স্পট কিক থেকে বল মারেন সাইড পোস্টের বাইরে। দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্রটা বদলায়, গোল মিসের হতাশা কাটিয়ে ৫১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার কর্নারে কৃষ্ণা রাণী প্লেস করে বল জড়িয়ে দেন কাছের পোস্টের জালে। এর পাঁচ মিনিট পর আনুচিং মগিনি করেন দলের তৃতীয় গোলটি, কৃষ্ণা রানীর ক্রস ডিফেন্সে ক্লিয়ার হয়ে বক্সের ওপরে পড়লে তা এগিয়ে দেন মারিয়া মান্ডা। নিজ মার্কারকে কাটিয়ে মাটি কামড়ানো শটে তৃতীয় গোল করেন এই ফরোয়ার্ড। শেষ গোলটি করেন বদলি ফরোয়ার্ড তহুরা খাতুন।   সৌজন্যেঃ বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...