শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পূর্বচরকৈজুরী নতুনপাড়া গ্রামের তাঁত শ্রমিক জোবায়ের আহমেদের কন্যা জোবায়দা পারভীন চরকায় সূতা বুনে লেখাপড়া ও সংসার খরচ জুগিয়ে এ বছর কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসী খুশি হলেও পরিবারে নেমেছে এসেছে শোকের ছায়া। অর্থাভাবে তার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হয়ে এলাকার হত দরিদ্র মানুষের বিনামূল্যে সেবার ব্রত নিয়ে গভীর রাত জেগে কুপির আলোয় ভাংগা ঘরে লেখাপড়া করে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০০৫ সালে যমুনা নদীর ভাঙ্গনে বাড়িঘর, ভিটা মাটি হারিয়ে জোবায়দারা পরিবার পরিজন নিয়ে পূর্বচরকৈজুরী নতুনপাড়া গ্রামে অন্যের জমিতে আশ্রয় নিয়ে অতি কষ্টে বসবাস করছে। তাদের মাথা গোজার নিজস্ব কোন জায়গা নেই। এখন অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহযোগিতা পেলে তার লেখাপড়ার পথ সুগম হবে এবং বাবা-মা সহ এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
