সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তিবার্তা (লালবই) কোন ধর্মগ্রন্থ নয়। সেখানেও ভুয়া মুক্তিযোদ্ধার নাম রেয়েছে। অতীতের এবং বর্তমানের মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতাদের কাছে মুক্তিযোদ্ধাদের প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ব্লাঙ্ক সনদগুলো কারা পেয়েছে? কেন এবং কিভাবে লাল ও সবুজ মুক্তিবার্তায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম ঢুকলো? এ বিষয়গুলোর আগে মিমাংশা হওয়া দরকার। বর্তমানে জামুকা অনুমোদিত যাচাই-বাছাই কমিটির সদস্যদের আগে যাচাই-বাছাই করা হোক, তারপর যাচাই- বাছাই কার্যক্রম পরিচালিত হতে পারে । সব সরকারের শাসনামলে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে অবস্থানকারীরা যে ফেরাস্থা ছিলেন না, তা তাদের সময় প্রণীত মুক্তিযোদ্ধা তালিকাগুলো পর্যালোচনা করলেই বোঝা যায়। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে কেন? গ্রামের মানুষের কাছে গেলেইতো সত্য মিথ্যাটা জানা যায়। তিনজন স্বাক্ষী দিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় এমন তরিকা কারা বানিয়েছেন? কি কারনে বানিয়েছেন? সেটা আমজনতার আর বুঝতে বাকি নেই। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মুখে কলঙ্কের কালিমা লেপন করবেন না। জাতীর জনক বঙ্গবন্ধুকে শেষ করে দিবেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যাচার দিয়ে ঢেকে দেবেন না। আসুন এখনো সময় আছে। সব মুক্তিযোদ্ধা মরে যায় নাই। আপনাদের মত ফেরাস্তা আর মুক্তিযোদ্ধা বানানোর কারখানা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা টাকা পেলেই রাজাকারাও মুক্তিযোদ্ধা হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জামুকা মুক্তিযোদ্ধাদের জন্য বিষফোড়া হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর নাম বেঁচে সবাই শতশত কোটি টাকার মালিক। আবার কেউ কেউ মুক্তিযোদ্ধা বানিয়েও বিত্তবান, কেউবা আখের গুছিয়েছেন। আর মুক্তিযোদ্ধারা ভিক্ষুক। রাষ্ট্রের দায়িত্ব ঐ সকল বকধার্মিক, মিথ্যেবাদী, কথার সাথে যাদের কাজের মিল নেই, এমন দুষ্ট চক্রদের খুঁজে বের করা। কিন্তু রাষ্ট্রেরতো হাত পা নেই যে নিজে চলতে পারবে। তাই যাদের ওপর নির্ভর করে রাষ্ট্র চলে তাদেরইতো সর্বাঙ্গে পঁচন ধরেছে। এখন ঔষধ লাগানোর যায়গা পর্যন্ত নেই। তাহলে কি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও প্রকৃত মুক্তিযোদ্ধার সব অবদান ভুয়াদের মাঝে হাড়িয়ে যাবে?

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতারণ

শাহজাদপুর

শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতারণ

মিঠুন বসাক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এ প্রাদুর্ভাবজনিত কারনে দুঃস্থ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সম্পাদকীয়

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহানের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার...

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

আইন-আদালত

শাহজাদপুরে আদালত পরিদর্শনে জেলা ও দায়রা জজ

এমএ হান্নান, কোর্ট রিপোর্টার : আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের শাহজাদপুর বন্যায় প্লাবিত উপজেলা...

ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'টিকটিকি

আন্তর্জাতিক

ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'টিকটিকি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এর মধ্যে মরার ওপর খড়ার ঘাঁ ঘূর্ণিঝড় টাউটি। আবহাওয়া বিভাগ বলছে,...