শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Hamas অনলাইন ডেক্সঃ ইসর হামাস যোদ্ধাদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়ায় গাজায় ১৮ ইসরাইলি অনুচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে গাজার একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। দক্ষিণ গাজার একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখার তিন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার একদিন পরই এই ১৮ ইসরাইলি অনুচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। নিরাপত্তা কর্মকর্তা জানান, এই ১৮ অনুচরের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সম্পর্কে ইসরাইলকে তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজার একটি আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। আইন অনুযায়ী ইসরাইলের হয়ে গোয়েন্দাগিরি করার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। গাজা সিটি পুলিশের সদরদপ্তরে শুক্রবার সকালে এই ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে, গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার একদিনেই নিহত হয়েছে ২৯ জন। এনিয়ে গত ৪৬ দিনে ইসরাইলি হামলায় ২০৯০ জন ফিলিস্তিনি নিহত হন। সূত্র: এপি/ সিএনএন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...