শনিবার, ০৭ মার্চ ২০২৬
4 শাকিক চৌধুরী, শাহজাদপুর সংবাদ ডটকম : সরকার যায় সরকার আসে। সরকারগুলোর থাকে নানা প্রতিশ্রুতি। এর সাথে ভোটের আগে দলের সংসদ সদস্য প্রাথীরা ভোট ভিক্ষায় ভোটারদের সাথে নানা ওয়াদা করে থাকেন। আওয়ামীলীগ যেমন মুক্তিযেুদ্ধের পক্ষের সরকার বলে দাবী করেন, তেমনি জিয়াউর রহমানের দল বিএনপি’র দাবী তারাও মুক্তিযুদ্ধের পক্ষের দল। সবাই মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার নামের ওপর সরকার চালান। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো। সবাই মুক্তিযুদ্ধের পক্ষের দল হলেও বিগত ১৫ বছরেও এম পি ও ভুক্ত হয়নি শাহজাদপুরের মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা বিদ্যালয়টি। কেন হয়নি বা হচ্ছেনা স্থানীয় ক্ষমতাসীন দলের এমপি সাহেবরা এ প্রশ্নের উত্তর দিতে পারবেন। তবে শিক্ষা প্রষ্ঠিানের সাথে জড়িতরা বলছেন মুক্তিযোদ্ধা নাম থাকা এবং আংকিক চাহিতা পুরুন করার ব্যার্তাই এমপিও ভুক্ত না হওয়ার প্রধান করন হতে পারে। শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহন করলেও উচ্চতর তদবির আর স্থানীয় সাংসদের উদাসীনতার কারনে বিগত ১৫ বছরেও মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা বিদ্যালয়টির এম পি ও ভুক্ত হয়নি। ১৯৯৯ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর সুনামের সাথে এস এস সি পরীক্ষার ভাল ফলাফলের নজির স্থাপন করছে। স্কুলের শিক্ষকবৃন্দের আন্তরিক শিক্ষাদান ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ এই ফলাফলের প্রধান কারন বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা। কিন্তু, শিক্ষকেরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। আশায় বুক বেঁধে করে যাচ্ছে শিক্ষাদান। অথচ এই স্কুলের অনেকপরে হওয়া স্কুল সাবেক সাংসদের আশীর্বাদপুষ্ট ও কোন কোন ক্ষেত্রে বানিজ্যের ভিত্তিতে এম পি ও ভুক্তির তালিকায় স্থান পেয়েছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং শিক্ষা বিস্তারে বদ্ধপরিকর। তাই অনেক প্রত্যাশায় বুকবেধে রাখা শিক্ষকদের কাঙ্খিত এম পি ও ভুক্তির কাজটি অচিরেই বাস্তবায়িত হবে এটাই এখন শিক্ষকবৃন্দের একমাত্র দাবী। এলাকাবাসীর দাবী মুক্তিযোদ্ধা নামের সম্মানেও স্কুলিটির দ্রুত এমপিও ভুক্তি জরুরী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...