বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বগুড়ার ধুনটে উপজেলার মথুরাপুর হাটে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ওই হাটে অভিযান চালিয়ে তিনি স্থাপনাগুলো গুড়িয়ে দেন। মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সনেট ইসলামের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর হাট একটি প্রাচীনতম হাট। এই হাটের উন্নয়নকল্পে আশির দশকে সরকার আটচালা টিন শেড নির্মাণ করে। যা ব্যবসায়ীরা অস্থায়ী দোকান হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকে সরকার রাজস্ব আয় করছে।

দুইদিন আগে হাটের ইজারাদার কামরুল ইসলাম অবৈধভাবে একটি শেড দখলে নেয়। সেখানে তিনি ব্যক্তিগতভাবে সরকারি শেডের ওপর নিজস্ব ঘর নির্মাণের কাজ শুরু করেন। মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সনেট ইসলাম সোমবার এ ঘটনায় ইউএনও'র কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় হাটের ইজারাদার কামরুল ইসলাম কোন বক্তব্য দিতে রাজী হননি।

ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, সরকারি হাটের জায়গার স্থায়ী স্থাপনা নির্মাণের বিধান নেই। এটা অবৈধ। সে কারণে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...