সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর সদরের দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত ওলী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়মেনী (রহঃ) এর দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসুল্লীগণ ইতোমধ্যেই শাহজাদপুরের করতোয়া নদীর তীরে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ:) এর মাজারে এসে পৌঁছেছেন। ওরশ শরীফে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন, খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) সাহেবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে উক্ত ওরশের পরিসমাপ্তি ঘটবে। ওরশ উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। দু’দিন ব্যাপী ওরশ সুষ্ঠুভাবে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান,' দেশের বিভিন্ন স্থান থেকে আসা আশেকান, জাকেরানদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।' উল্লেখ্য, আরবদেশের ইয়ামেন প্রদেশের শাসনকর্তা মোয়াজ-ইবনে জাবালের বংশধর শাহজাদা হযরত মখদুম শাহদৌলা (রহঃ) ১১৯২ থেকে ১১৯৬ সালের মধ্যে কোনো একসময়ে পানিপথে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ওলী, আউলিয়া ও দরবেশসহ শাহজাদপুরে আগমন করেন। শাহজাদপুরে তাঁর সহচরবৃন্দ একটি মসজিদ নির্মাণ করেন যা বর্তমানে মখদুমিয়া জামে মসজিদ নামে (গায়েবী মসজিদ) খ্যাত। সে সময়ের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর সঙ্গে শেষ ধর্মযুদ্ধে হযরত মখদুম শাহদৌলা (রহঃ) শহীদ হন। তাঁর মস্তক মোবারক দাফন করা হয় অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে। অন্যদিকে তাঁর মস্তকবিহীন দেহ মোবারক শাহজাদপুরের দরগাহপাড়ার মখদুমিয়া জামে মসজিদের দক্ষিণে কফিনের মধ্যে দাফন করা হয়। প্রতি বছরের চৈত্র মাসের এ সময় শাহজাদপুরে ওলী ইয়ামেন শাহজাদা হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহঃ) এর মাজার ও মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে দু’দিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। ওরশে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানগণের সমাগম ঘটে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

রাজনীতি

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

স্বাস্থ্য

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...

শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা

শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জ শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে আলোকদিয়ার উদয়ন সংঘের আয়োজনে মরহুম আলহাজ্ব হোসেন আলী-আলেয়া স্মৃতির স্বরণে ফুটবল টুর...

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

শাহজাদপুর

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...

শাহজাদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধা আটক

শাহজাদপুর

শাহজাদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধা আটক

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৭ বছরের একটি শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ।