শনিবার, ০৭ মার্চ ২০২৬
নদীর মৃত্যুর মাঝ দিয়ে আগাম ভবিষ্যৎ মানুষের মৃত্যু নিশ্চিত হচ্ছে। বাংলাদেশের নদীগুলোর অকাল মৃত্যুর সাথে সাথে নাগরীক জীবনে পানি সঙ্কটসহ নানা সঙ্কটের মাঝ দিয়ে মানুষ ধীরে ধীরে মৃত্যু পথ যাত্রী হবে এটা না ভাবার কোন কারন নেই। এ ছারাও যেটকু নদী ও পানি ভূমিপৃষ্ঠে ভূগর্ভস্থে আছে শিল্প বর্জ্য ও মানব সৃষ্ট বর্জ্যে অবিরত অতি মাত্রায় দ্রুত দূষণের কারনে, কৃষিতে সার কীটনাশক প্রয়োগে,খাদ্যে ভেজালের কারনে, মানুষ ক্রমাগত নানা রোগ জীবানুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যু বরণ করছে। এখন চলছে করোনা সঙ্কট কাল। এরপর আগামীতে নতুন নতুন ভাইরাস জীবানু দ্বারা আমরা আক্রান্ত হতে পারি সেটি অস্বীকার করবার উপায় নেই। সারা বিশ্বের মৃত্যুর পরিসংখ্যান মানুষের জন্য ভয়ঙ্কর,আশঙ্কাজনক ও হতাশা ব্যঞ্জক হলেও বিশ্ব রাজনৈতিক বাণিজ্যের ধারা মানুষের জীবন রক্ষায় নয়। বরঞ্চ বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা মানুষকে আশঙ্কিত ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এ সত্যবোধটুকু আমরা হাড়াতে বসেছি। এবার করতোয়া নদী প্রসঙ্গে দু'টো কথা বলি। ৬০'র দশকে আমি শাহজাদপুর কলেজের ছাত্র ছিলাম। প্রায় ১০ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ী থেকে শুকনো মৌসুমে পায়ে হেটে করতোয়া নদীপড়ে এসে শাহজাদপুর হজরত মখদুম শাহদৌল্লা খেয়া ঘাটে খেয়া নৌকায় নদী পাড় হয়ে কলেজে আসতাম আবার ফিরে যেতাম। এক খেয়া মিস করলে একঘন্টা পিছিয়ে পরতাম। রুটিন ক্লাস পেতাম না। তখনকার দিনে চৈত্র, বৈশাখ,জৈষ্ঠ মাসেও করতোয়া নদীতে স্রোত ও পানি চলমান থাকতো। এখন সেই নদীর পেটে পানি নেই। অনেক জায়গা দিয়ে হেটেও নদী পাড় হওয়া যায়। মাঝ খানে সময় মাত্র ৫০ থেকে ৬০ বছর। এ অর্ধ শতাব্দীতেই এমন বৈরী চিত্র, বৈরী পরিবেশ আমাদের জাপিত জীবনেই দেখতে হবে এমনটা কখনও ভাবিনি। এখন আমাদের ভাবাচ্ছে। প্রশ্ন জাগছে আর ৫০ বছর পরে কোন দৃশ্য দেখবে আমাদের রেখে যাওয়া প্রজন্ম। তবে এটুকু বলতে পারি ভয়াবহ এক সঙ্কট কাল আমাদের জন্য অপেক্ষা করছে। তবুও বিশ্বজুড়ে সতর্ক হবার কোন বার্তাই মিলছেনা । তবে কি সত্যই পানি সঙ্কটের কারনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিযে চলেছি? অথবা প্রাকৃতিক বিপর্জয়ে আমরা নিজেরাই মৃত্যুমুখে ঢুকে যাচ্ছি। এমনটা আমি ভাবছি। আপনারাও ভাবুন। বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ০৩ এপ্রিল, ২০২১ খৃষ্টাব্দ

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...