শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের  শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন একাডেমিক ভবন -৩ এর সামনে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা জানায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন ৮ বছরেও কোন ফলপ্রসূ কার্যক্রম দেখাতে পারেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণে। সরকারকেও যৌক্তিক সময় দেয়া হলেও কোন সুরাহা মেলেনি। সাধারন শিক্ষার্থীদের নিজেদের টাকায় ভাড়া বাসাবাড়িতে থেকে পকেটের টাকায় খাওয়া দাওয়া করতে হচ্ছে। ৮ বছর পরে গতকাল ২৯ জানুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রনালয় থেকে ডিপিপি অনুমোদন করে অর্থ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে । আগামী ১০ ফ্রেব্রুয়ারির মধ্যে একনেকে স্থায়ী ক্যাম্পাসের বিষয়টি চুড়ান্ত ফয়সালা না আসলে সটিবালয় ঘেরাওসহ কঠোর লাগাতার আন্দোলনে যাবার আল্টিমেটাম দেয়া হচ্ছে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে।'



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তাইবুর রহমান বলেন, 'অনেক আশা নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি হলেও বাস্তবে কিছুই পাচ্ছি না! লাইব্রেরি, আবাসন ও শিক্ষার মুক্তচর্চার সুযোগ মিলছে না। নিজস্ব অর্থ খরচ করে মেসে ভাড়া থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীদের জন্য অন্যন্ত বেদনাদায়ক বটে।'



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ আয়েশা ইয়াসমিন বলেন, ' অনেক কিছুই শুনে ভর্তি হয়েছিলাম। এসে দেখি ৩টা ভবন, তাও ভাড়া করা। ১টা লাইব্রেরি থাকলেও দুরত্ব অনেক দূরে। ২০ টাকা করে ৪০ টাকা রিক্সা ভাড়া দিয়ে লাইব্রেরি যাতায়াত করতে হয়। ভাড়া বাসায় থেকে নিজেদের টাকায় রান্না করে ৎেতে হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবীতে দীর্ঘদিন আন্দোলন করলেও প্রায় ৮ বছর পরে গককাল ২৯ জানুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রনালয় থেকে ডিপিপি অনুমোদন হয়ে অর্থ মন্ত্রনালয়ে গিয়েছে। আগামী ১০ ফ্রেব্রুয়ারির মধ্যে একনেকে স্থায়ী ক্যাম্পাসের বিষয়টি চুড়ান্ত ফয়সালা না আসলে সটিবালয় ঘেরাওসহ কঠোর লাগাতার আন্দোলনে যাবার আল্টিমেটাম দিয়েছে সাধারন শিক্ষার্থীরা।'



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনার্স পরীক্ষার্থী নওশীন মায়েশা বলেন, 'গত ৮ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১টি ইটও বসানো হয়নি। প্রায় ১২'শ শিক্ষার্থীদের জন্য মাত্র ৩৩ আসন বিশিষ্ট ১ হল রয়েছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা রাখা উচিত তা দীর্ঘ সময়েও নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের নিজেদের টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষগ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ থেকে পরিত্রাণে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।'

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...