মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

উখিয়ায় সাফা ইয়াছমিন (২৫) এর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ব্যাংকার স্বামীকে প্রধান আসামি করে উখিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার দক্ষিণ তারাবনিয়ার ছড়া গ্রামের হাজী খুইল্যা মিয়ার মেয়ে সাফা ইয়াছমিন (২৫) এর সাথে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আবু আহামদের ছোট ছেলে রিদুয়ানুল হক বাপ্পি (৩৭) এর বিয়ে হয় ২০১৬ সালে। বর্তমানে তাদের সংসারে রাদিয়া ইলমা কুচেম নামের ৩ বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

মামলার আসামি রিদুয়ানুল হক বাপ্পি সাংবাদিকদের জানান, আমাদের সুখের সংসার চলে আসছিল। অদৃষ্টের নির্মম পরিহাসে গত ১ বছর ধরে সাফা সংসারের প্রতি অমনযোগী হয়ে বাচ্চার প্রতি অবহেলা ও পিতা মাতার প্রতি রূঢ় আচরণ করে আসছিল। যা মোটেই কাম্য নহে। গুরুত্বর অভিযোগ গত কয়েক মাস ধরে সাফা গভীর রাতে কে বা কার সঙ্গে কথা বলছিল। ১৭ জুলাই রাত ৩টার দিকে মোবাইলে প্রেমালাপ করার সময় হাতে নাতে ধরে ফেলি। এ সময় চাপের মুখে সাফা স্বীকার করে বলেন পূর্বের প্রেমিক হাবিব নামের এক ছেলের সাথে ফোনালাপ করছিল। বিষয়টি বাপ্পি তাৎক্ষণিক সাফার পিতা মাতাকে অবহিত করলে ঘটনার সূত্রপাত হয়। জীবনের নিরাপত্তার জন্য মামলার বিবাদী সাফার স্বামী রিদুয়ানুল হক বাপ্পি কক্সবাজার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ জানান, মামলার তদন্ত কাজ চলছে। বাপ্পির বয়োবৃদ্ধ পিতা আবু আহামদ তার একমাত্র নাতির ভবিষ্যত কামনা করে ছেলে আর বউয়ের মধ্যে পূর্বের জীবন ফিরে আসুক কামনা করেছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা