সিরাজগঞ্জ সংবাদদাতাঃ গতকাল রোববার সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার পৌর সদরের রহমতগঞ্জের বাড়িতে জামায়াত শিবিরের বেশ কয়েক জন নেতা-কর্মীকে মেস বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে তাকে এই বরখাস্ত করা হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তকর্তাদের কাছে এ অভিযোগ করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে গত ৪ আগস্ট নার্সিং ইনস্টিটিউটের পরিচালক নাসিমা পারভীন এক পত্রে তাকে এই বরখাস্ত করেন। গত ৪ আগস্ট বরখাস্তের এ চিঠিতে স্বাক্ষর করা হলেও ডাকযোগে পৌছাতে দেরি হওয়ায় গতকাল ১৪ আগস্ট সকাল থেকে অফিশিয়ালি ভাবে তা কার্যকর করা হয়। আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার ইমান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুনের মালিকানাধীন রহমতগঞ্জের একটি মেস বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালায়। এই মেস বাড়িতে বসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতো বলে পুলিশের কাছে তথ্য ছিলো। এরই ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানে কাউকে আটক করতে না পারলেও বেশ কিছু জেহাদী বই, মোবাইল ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করে তারা। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতক্ষনিক পদক্ষেপ নিয়ে নার্স হাসিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করেন।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
অর্থ-বাণিজ্য
ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...
