সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, হাটিকুমরুল, পাচিলা, নলকা, মুলিবাড়ি ও সয়দাবাদ এলাকা থেকে সোমবারও কর্মজীবি মানুষ কর্মস্থলে ছুটেছে। ফলে এ সব এলাকায় দিনভর ছিল কর্মজীবি মানুষের ভিড়। বাস-কোচ না পেয়ে বেশির ভাগ মানুষ পণ্যবাহী খোলা ট্রাকে করে বেশি ভাড়ায় গন্তেব্যে যেতে দেখা গেছে। রবিবার রপ্তানিমুখি শিল্প কারখানা খুলে দেওয়ার খবরে শনিবার থেকেই মানুষ ঢাকা অভিমুখে ছুটতে থাকে।
সরকার রবিবার বাস চলাচল চালু করলেও ঢাকামুখি কর্মজীবি মানুষের ঢল নামায় বাস স্বল্পতায় ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান, পিকাপ, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পেরেছে ছুটেছে। এ জন্য সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে দিনভর থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ যানজট বঙ্গবন্ধু সেতুর উপরে আড়াইঘন্টা স্থায়ী হয়। সোমবার মহাসড়কে তেমন যানজট না হলে গাড়ি ধীরগতিতে চলেছে। অপরদিকে বাস স্বল্পতায় তারা বিভিন্ন পরিবহণে ঢাকার উদ্দেশ্যে ছুটেছে। এ জন্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, হাটিকুমরুল, পাচিলা, নলকা, মুলিবাড়ি, সয়দাবাদ ও বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের প্রচন্ড ভিড় দেখা যায়। আবার গাড়ি ধীর গতিতে চলতে থাকায় ৪ ঘন্টার পথ পাড়ি দিতে ৭ ঘন্টা সময় লাগে এতে তারা চরম ভোগান্তির শিকার হয়।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পাচিল গ্রামের পোশাক শ্রমিক শরিফ মাহমুদ,সেলিম শেখ,গোপালপুর গ্রামের রবিউল ইসলাম,চর কৈজুরি গ্রামের সুমন সরকার ও কামরুল ইসলাম জানান,সকাল থেকে বাসের আশায় হাটিকুমরুল বাসস্ট্যান্ডে এসে বসে আছি ২ ঘন্টা কেটে গেলেও বাস পাইনি। তাই এখন ট্রাকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কড্ডার মোড়ের যাত্রী মালেকা বেগম,আছিয়া খাতুন ও মিনা খাতুন জানান,এখানে আসার পড়ে ২/১টা বাস এলেও আমরা ভিড়ের কারণে কাছেই ভিড়তে পারিনি। তাই জনপ্রতি ৮০০টাকা ভাড়ায় পিকাপে ঢাকা যাচ্ছি। সয়দাবাদের সেলিনা পারভীন ও মোকতার হোসেন জানান,আজ কাজে যোগ না দিলে চাকরি হারাতে হবে তাই কষ্ট হলেও ঢাকা যেতেই হবে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন,এদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট ছিল না। তবে মানুষের ভিড় ছিল যে যেভাবে পেরেছে ছুটেছে। আমাদেও টিম দূঘটনা এড়াতে সার্বক্ষনিক ভাবে মাঠে কাজ করেছে। অপরদিকে এদিনও শাহজাদপুর ও চৌহালির বিভিন্ন পয়েন্ট থেকে নৌকায় কর্মমুখি মানুষ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সম্পর্কিত সংবাদ
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ... সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
শাহজাদপুর
শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
