শনিবার, ০৭ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউপির বালিঘুগরী এলাকায় সদ্য নির্মিত যমুনার ডান তীর সংরক্ষণ বাঁধে ধস নেমেছে। ধসের কারণে প্রায় ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে বালিঘুগরীসহ আশপাশের কয়েকটি গ্রামের নিমাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। শনিবার বিকেলে এ ধস নামে।
স্থানীয় বাসিন্দারা, গত কয়েকদিন যাবত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোত বালিঘুঘরী এলাকায় যমুনার ডানতীর সংরক্ষণ বাঁধের নিম্নাঞ্চলে আঘাত করছিল। শনিবার সকাল থেকেই স্রোতের কারণে বাঁধের ব্লক ধসে যেতে থাকে। বিকেলে দিকে প্রায় ৫০ মিটার এলাকায় ধস নামে। এতে আশপাশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম জানান, পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওয়াক ওয়েতে পানি ওঠে তীর সংরক্ষণ প্রকল্পের ১৫ ও ১৬ নং প্যাকেজের সামান্য কিছু অংশের মাটি সরে গেছে। খবর পেয়ে সেখানে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

অর্থ-বাণিজ্য

ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...