মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে রবিবার রাতে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু ও ৩ জন অসুস্থ হয়েছে। নিহতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের কানু শেখের ছেলে আবু তাহের (৫২), বহুলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল ওয়াহাব (৩০) ও মৃত সিকিম আলীর ছেলে আব্দুল (৩০)। 

এদের মধ্যে সোমবার সকালে পুলিশকে না জানিয়ে দুইজনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এরা হলেন, আব্দুল ওয়াহাব ও মো. আব্দুল। এ ছাড়া পুলিশ সরাইচন্ডী গ্রাম থেকে আবু তাহেরের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রবিবার রাতে ব্রহ্মখোলা সেতুর পাশে কয়েকজন দেশয় মদ পান করে। এর কিছুক্ষণ পরে তারা অসুস্থ হয়ে পড়ে। ভোরের দিকে তাদের মধ্যে তিনজন মারা যায়। এ ছাড়া সাবেক এক ইউপি সদস্যসহ আরো ৩জন অসুস্থ অবস্থায় আতœগোপনে চিকিৎসাধীন রয়েছেন। তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

এ বিষয়ে সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। মৃতদের মধ্যে আব্দুল ওয়াহাব ও মো. আব্দুলকে সোমবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাহের শেখের লাশ পুলিশ উদ্ধার করেছে। অসুস্থরা গোপনে চিকিৎসা নিচ্ছে। তাদের খোঁজ করা হচ্ছে। আর যাদের কবর দেওয়া হয়েছে, তাদের বিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা