সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা ও দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার রুপনাই গ্রামের আবদুল জলিল (৬৫) ও তাড়াশের ঘড়গ্রামের আবু বক্কারের ছেলে আবদুল মজিদ (৩৫)। এ ছাড়া গুরুতর আহত এক বৃদ্ধাকে (৭০) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গতকাল দুপুরে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় আবদুল মজিদ ও অজ্ঞাত বৃদ্ধা নারী রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী সনি সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যান। ওই বৃদ্ধা আহত হন। অপর ঘটনায় এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, গতকাল বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার এনায়েতপুর-শাহজাদপুর সড়কের রুপনাই বেইলি সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আবদুল জলিলকে একটি ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি সেতু থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
