বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামে নাতী রিফাত হোসেন(৭)কে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার দায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাদী কুলসুম খাতুন (৩৭)কে মৃত্যুদন্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির। আসামীর উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন। কুলসুম খাতুন ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।  

এ বিষয়ে সরকার পক্ষের পিপি এ্যাডভোকেট আব্দুর রহমান জানান,২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর আসামী কুলছুম খাতুনের নাতী স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) বাড়ির পাশে খেলতে যায়। এ সময় কুলসুম খাতুন তাকে ডেকে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলসুম খাতুন ও সাইদুল হককে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামী কুলসুম খাতুন হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। 

দীর্ঘ শুনানী শেষে এদিন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক  ফজলে খোদা মোঃ নাজির আসামী কুলসুম খাতুনকে মৃত্যুদন্ডসহ নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। 

অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামী সাইদুল হককে বেকুসুর খালাস প্রদান করেন। তিনি এ রায়ে বাদী পক্ষ সোন্তষ্টি প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...