রাজস্ব ফাঁকির কারণে সিরাজগঞ্জে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ ও আরিফ রহমান নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
আজ শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী।
সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়ি’ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামে মৃত আব্দুর কাদের পুত্র এসএম আরিফ রহমান (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১ হাজার ২শ বিড়ির কাগজ, ৪’শ ব্যান্ডরোল শীট ও ৪৪০ পিস জর্দা জব্দ করি। তিনি আরও জানান, ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এঅভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
