বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জে খাদ্য সহায়তা ও বাস চলাচলের অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের এম এ মতিন বাস টার্মিনালের সামনে এ বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাস যাবত বাস চলাচল বন্ধ থাকায় তারা অনেক কষ্টে জীবনযাপন করছে। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকরা বারবার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোনো সহায়তা না পেয়ে খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবিতে সড়ক অবরোধ করছেন তারা । দুপুরে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ সময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যানসহ যানবাহন আটকা পরে। পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলেও শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে।

সম্পর্কিত সংবাদ

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

আন্তর্জাতিক

বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান

ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...