শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় আরো ১৩ নারীসহ ১০৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা শুরু থেকে জেলায় ৩৮ জনের মৃত্যু হলো ও করোনা আকান্তের সংখ্যা ৬ হাজার ৭৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে ৩৭২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৩ নারীসহ ১০৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তরা জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। তবে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় বেশি।  

এদের মধ্যে ৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে এবং মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ২ জন সিরাজগঞ্জের ওই হাসপাতাল ও এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন মারা গেছে। করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩৮ জনের মৃত্যু হলো।  এদিকে করোনা রোধে লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে