ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের ৬ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি এ তালিকা চূড়ান্ত করে। ইতিমধ্যে প্রার্থীদের পক্ষে নৌকা মার্কার প্রচারণায় নেমেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভায় সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুরে ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মীরু, বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাস, উল্লাপাড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ পাঠান । জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া এ তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি ৬টি পৌরসভার মেয়রদের নাম চূড়ান্ত করেছে। তাদের নামে দলীয় চিঠি পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
রাজনীতি
ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
