শাহজাদপুর সংবাদ ডটকম, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই সাংবাদিকদের উপর মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক দীপক কুমার কর, টিএম কামরুজ্জামান লাবু, মাইটিভি চলনবিল প্রতিনিধি এইচএম মোনায়েম খান, কে এম রফিকুল ইসলাম, আসাদুল আলম, মোঃ আবুল কালাম, এম আব্দুল্লাহ সরকার প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ফজলুল হক খানসহ তার পরিবাবারের উপর সরাই হাজিপুর গ্রামের একটি কুচক্রী মহল একাধিক মিথ্যা মামলায় হয়রানি করে যাচ্ছে। অপরদিকে তাড়াশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক দীপক কুমারের উপর মিথ্যা মামলায় হয়রানি করছে ভৃমিদুস্য সন্ত্রাসীরা। মানববন্ধনে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানানো হয়।
সম্পর্কিত সংবাদ
বিনোদন
ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল
বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...
রাজনীতি
শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান
চলমান বিতর্কের জেরে এবার তাকে সিনেমার গান থেকেও বাদ দেয়া হলো কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। অনন্য মামুন পরিচালিত ‘অমান...
বিনোদন
মিথিলার প্রথম ছবির তালিকা থেকে বাদ ‘বেয়াদব’ নোবেল
