শনিবার, ০৭ মার্চ ২০২৬

আগামীকাল রবিবার (১ আগস্ট) থেকে শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর লকডাউনে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এ সময় মহাসড়কে চলতে দেখা গেছে দূরপাল্লার বাস। পাশাপাশি ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঢাকা, গাজীপুর ও চন্দ্রার উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রাক-পিকআপ। শনিবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জের মহাসড়কের কড্ডা এলাকায় এই চিত্র দেখা গেছে।

উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের কড্ডা বাস স্ট্যান্ডে বাসে যাত্রী ওঠানো হচ্ছে ৪শ’ থেকে ৬শ’ টাকা করে আর ট্রাকে ২শ’ থেকে ৪শ’ পর্যন্ত। চাকরি বাঁচাতে শ্রমিকরা কর্মস্থলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। নেই কোনও করোনা আতঙ্ক, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

দুর্জয় কুমার নামে চন্দ্রা এলাকার এক টেক্সটাইল কর্মী বলেন, ‘অনেক বেশি ভাড়া নিচ্ছে। তবুও যেকোনোভাবে কর্মস্থলে যেতেই হবে।’

একজন ট্রাকচালক বলেন, ‘৪শ’ টাকা করে ভাড়া নিয়ে কড্ডা থেকে চন্দ্রা পর্যন্ত যাচ্ছি। সেতু পশ্চিম পাশের পুলিশ হঠাৎ দু-একটি গাড়ি দাঁড় করালেও বেশির ভাগ ট্রাকই বিনা বাধায় সেতু পার হয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘যেহেতু আগামীকাল থেকে শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাই যে-যেভাবে পারছেন কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব বাধা দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও মেট্রোরেলের প্রত্যয়নপত্র নিয়ে কিছু বাস যাচ্ছে।’

কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন, ‘ট্রাকগুলো দূরে দাঁড়িয়ে থেকে আমাদের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছে।’ তবে বাস চলাচলের বিষয়ে কিছু বলেননি তিনি।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...