বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মোহাম্মদ আলী রিপন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের প্যারালাইসিসে আক্রান্ত বাবা সেলিম হোসেন খোকন (৫০) হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ঘাতক ছেলে কাওছারকে(২২) চট্রগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে। সেলিম হোসেন খোকন হত্যা মামলার একমাত্র আসামী কাওছার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেছে।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে। তিনি আরও বলেন,গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে কাওছার টিউবওয়েলের লোহার হাতল দিয়ে আঘাত করে খোকনকে হত্যা করে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদি হয়ে সিংগাইর থানায় ছেলে কাওছারকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে সে পলাতক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কাওছারকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এলাকাবাসি অবিলম্বে খোকন হত্যা মামলার আসামি কাওছারের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...