শনিবার, ০৭ মার্চ ২০২৬
করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। এ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খানকে হাসপাতালে ভর্তি করার কথা জানান। ১০ এপ্রিল করোনা পজিটিভ হন আকরাম খান। এরপর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবিনা আকরাম বলেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিকে নিজাম উদ্দিন জানিয়েছেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।’ এদিকে আকরাম খানের বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আকরামের স্ত্রী সাবিনা আকরাম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...