বিনোদন ডেক্স : বেবি ডল দিয়ে কোটি ভক্তের উত্তেজনা চরমে তুলেছিলেন সাবেক পর্ন তারকা সানি লিওন। যুবসমাজের মোবাইলে মোবাইলে জায়গা হয় বেবি ডলের। এরপর পিঙ্ক লিপ (গোলাপি ঠোট) আইটেম গানটি দিয়ে সেই উত্তেজনা আরেকটু উস্কে দিতে চেয়েছিলেন শরীরী উত্তাপ ছড়িয়ে আলোচনায় আসা সানি। কিন্তু দর্শক পিঙ্ক লিপের সানিকে বেবি ডলের জায়গায় বসাতে পারেনি। তাই এবার ‘নিতম্বের নাচুনি’ দিয়ে পর্দা কাঁপাতে আসছেন তিনি। ‘বলবিন্দর সিং ফেমাস হো গয়া’ ছবিতে শেক দ্যাট বুটি..(নিতম্বের নাচুনি) আইটেম গানটিতে আরও উগ্রভাবে পর্দায় হাজির হবেন সানি।
তবে বেবি ডল ও পিঙ্ক লিপ নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল সানির নতুন গান শেক দ্যাট বুটি.. নিয়ে সে উন্মাদনা এখনো চোখে পড়েনি। সমালোচকরা বলছেন, পিঙ্ক লিপ যতটা আওয়াজ তুলে এসেছিল ততটা মন কাড়তে পারেনি ভক্তদের। তাই সানির প্রতি আগ্রহ হারাচ্ছে দর্শকরা। এছাড়া শুধু শরীরী উত্তাপ দিয়ে বলিউডে রাজত্ব করা যায় না এমন মন্তব্যও অনেকের।
সমালোচকদের মতে সানির মধ্যে ক্রমেই একঘেঁয়েমি চলে আসছে। প্রতি গানে সেই একইভাবে ছোট কাপড় পরে শরীর দোলাচ্ছেন সানি। না নাচে, না ভঙ্গিমায় কোনো নতুনত্ব রয়েছে। ফলে ক্রমেই নিজের আকর্ষণ খোয়াচ্ছেন সানি।
তবে শেক দ্যাট বুটি গানটি নিয়ে আশাবাদী পরিচালক সুনীল অগ্নিহোত্রী। তিনি বলছেন, এ গানটির কথাই ভিন্ন ধাচের যার সঙ্গে সানির তুলনা সানিই। গানটি নিয়ে আলোচনা কম হলেও দেখার পর মানুষের মুখে মুখে থাকবে এমন বিশ্বাস তার।
বলবিন্দর সিং ফেমাস হো গয়া ছবিতে সানি লিওন ও মিকা সিংকে এই গানটিতে দেখা যাবে। গানটি মিকা গেয়েছেন। সঙ্গে এই ছবিতে তার অভিনয়েরও হাতেখড়ি। এই ছবিতে মিকার পাশাপাশি অভিনয়ে আরও এক সঙ্গীতশিল্পীর অভিষেক হয়েছে। তিনি হলেন শান।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩-০৮.২০১৪
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...
