শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক মরহুম আব্দুল হাকিম শিমুলের কবর জিয়ারত করতে শাহজাদপুর আসছেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিআইবি) এর চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রেরণকৃত এক সফরসূচী সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার বেলা ৩ টার দিকে সাংবাদিক শিমুলের বাসভবন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে পিআইবি চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারসহ বরেণ্য সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিত হবার কথা রয়েছে। এ সময় পিআইবি চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে তার সাথে থাকবেন দৈনিক সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) এস. এম শাহাব উদ্দিন, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, দৈনিক সমকালের ডিজিএম ( সার্কুলেশান) অমিত রায়হানসহ বরেণ্য সাংবাদিক নেতৃবৃন্দ। পিআইবি চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বের ওই সাংবাদিক নেতৃবৃন্দের টিমটি শাহজাদপুরে পৌঁছে মরহুম সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের পরিবারের খোঁজ খবর নেবেন এবং তারপর মাদলা-কাকিলামারী কবরস্থানে সমাহিত সাংবাদিক শিমুলের কবর জিয়ারত করবেন। উচ্চ পর্যায়ের ওই সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ, সাবেক শিল্প-উপমন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ ঢাকা, রাজশাহী, সিরাজগঞ্জ ও স্থানীয় গণ্যমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ। শাহজাদপুরে মরহুম সাংবাদিক শিমুলের কবর জিয়ারত শেষে পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বিকেল ৫ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে সমকাল সাংবাদিক শিমুলের স্মরণ সভা শীর্ষক এক সভায় যোগদান করবেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...