নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যমুনা নদীতে আরেকটি টার্ণেল নির্মাণে সরকারের চিন্তা ভাবনা আছে। পরিকল্পনাটি প্রক্রিয়াধীন আছে। এলেঙ্গা থেকে বুড়িমারি পর্যন্ত সড়ক চার লেন করা হবে। ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি মন্ত্রীরা আগামী নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হতে পারেন। মানুষ আর রাজনৈতিক দেয়াল চায়না । তারা সমঝোতা চায়। রাজনৈতিকদের মিথ্যাচারের রাজনীতি ছাড়তে হবে। আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ি বাড়ি মিলনায়তনে আয়োজিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে শহর থেকে বিল বোর্ড অপসারণ এবং রবীন্দ্রময় শাহজাদপুরকে রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য ও পরিবেশ হারিয়ে না যায় সে দিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইট পাথরে যেন শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ি বাড়ি ঢেকে না যায়। আমাদের সমাজে যে বিভাজনের যে রাজনীতি চলছে মানুষ আর তা চায়না। তারা সমঝোতা চায় রাজনীতিকদের কাছে। তিনি আরও বলেন, দেশের সবগুলো কানেকটিভিটি সড়ক পর্যায়ক্রমে চার লেন করা হবে। পদ্মা সেতু ও কর্ণফুলি টার্ণেল ২০১৮-১৯ সালের মধ্যে সমাপ্ত হবে। রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেন, বাঙ্গালী জাতিকে তিনি বিশ্ব দরবারে পরিচিতি করেছেন আর বঙ্গবন্ধু তার চেতনাকে ধারন করে বাংলাদেশ উপহার দিয়েছেন। ফলে তাদের দুজন কেই মানুষ চিরদিন মনে রাখবে। তাদের কৃত্রির জন্য তারা সবার হৃদয়ে চির অমর হয়ে থাকবে। মন্ত্রী আরও বলেন, শাহজাদপুর-এনায়েতপুর সড়ক সংস্কার বর্ষা মৌসুমের পরেই শুরু হবে। এছাড়া তিনি সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের হাটি কুমরুল গোল চত্ত্বর এলাকার বেহাল দশার সংস্কার আগামী ঈদের আগেই শেষ করার নির্দেশ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, প্রফেসর আজাদ রহমান, ড. সাজ্জাদ হায়দার লিটন, আওয়ামীলীগ নেতা হোসেন আলী হাসান, মোস্তাক আহমেদ, শামীম আহমেদ প্রমুখ। এ সমাপনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ ও ঢাকার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
তাড়াশে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা, গৃহশিক্ষক গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লাকে (৩৮) গ্রেফতার ক...
স্বাস্থ্য
ঘুম থেকে উঠে আগে পানি না ব্রাশ — কোনটা সঠিক? চিকিৎসকের পরামর্শ জানুন
ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি খাওয়া কি ক্ষতিকর? চিকিৎসকরা জানালেন সকালে খালি পেটে পানি পানের উপকারিতা ও সঠিক অভ্যাস।
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ
রাজনীতি
শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম
সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
আন্তর্জাতিক
বিশ্বে করোনায় আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ১১ লাখ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৪ হাজার জন। এর আগে গতকাল (স...
