শাহজাদপুর সংবাদ ডটকমঃ প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।
রাজধানীর ৩৩, ইন্দিরা রোডে বুধবার সন্ধ্যা ৭টায় ফিরোজা বেগমের নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যাবেন বেগম জিয়া।
সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে তাহসিন, হামিন ও শাফিন আহমেদসহ বহু ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফিরোজা বেগমের বড় ছেলে হামিন আহমেদ জানান, রাতে মৃতদেহ অ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। সেখান থেকে বুধবার সকাল ৯টায় ইন্দিরা রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহটি দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে।
বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে ফিরোজা বেগমকে দাফন করা হবে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/10/09/2014
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
রাজনীতি
ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
