শাহজাদপুরে বিএনপি জামায়াত- শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (২৮ আগস্ট) বেলা ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ৬৭-সিরাজগঞ্জ ০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক আব্দুল হামিদ লাবলু'র নির্দেশে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, শাহজাদপুর মটর মালিক সমিতির সাধারন সম্পাদক হারুনর রশীদ, দফতর সম্পাদক আবুল হাশেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, সাবেক ছাত্রনেতা মাহবুব আহাদ খান রাসেল প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি জামায়াত- শিবিরের সন্ত্রাসী তান্ডবলীলা, প্রেট্টোল বোমা, সিরিজ বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ আর তাদের চায় না। এজন্য বিএনপি জামায়াত জনবিচ্ছিন্ন সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
