শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আপিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই সিরাজগঞ্জ জেলার কোন উপজেলায়।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হলেও বেলা ৩ টা পর্যন্ত কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিল-মিটিং হয়নি।

সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ঢিলেঢালা হরতাল। তবে হরতালে নাশকতা এড়াতে জেলা শহর সহ প্রতি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

এদিকে, সকাল থেকে সিরাজগঞ্জ শহরে এবং উপজেলা শহর গুলোতে দুরপাল্লার বাস না ছেড়ে গেলেও উত্তরবঙ্গ থেকে হাইওয়ে রোডে দূরপাল্লার বাস ও আন্তঃনগর ট্রেন চলাচল করছে। তবে এর সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা কম। স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা ট্রাক ও বাস চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলকুচি, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা থানা, এনায়েতপুর থানায় বিভিন্ন সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। এছাড়া সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে।

পুলিশ জানায়, হরতালে যে কোনো নাশকতা ঠেকাতে সিরাজগঞ্জ জেলা বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আর্ম পুলিশ মোতায়ন করা হয়েছে। যাহাতে যাত্রীদের কোন অসুবিধা না হয় সে জন্যই পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...