রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সাথে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ৪ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা তাদের বক্তব্যে সহজভাবে তথ্য প্রাপ্তির দাবী জানান। সেইসাথে শাহজাদপুর শহরে যানযটে নিরসনের দাবী, এলাকায় সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী, ভূমি ও বালুদস্যু প্রতিরোধ, ছোট নদী খ্যাত খোনকারের জোলা পুনরুদ্ধার, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি প্রায় একযুগ ইজারা বিহীন বাঘাবাড়ি নৌ বন্দরের সমস্যা নিরসন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করে উপজেলা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, একজন সাংবাদিকের কাছে প্রত্যাঞ্চলেরও গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তারা জনগনের সাথে নিবিড়ভাবে মিশে প্রকৃত খবর বের করে আনতে পারেন। সেইসাথে অপরাধের বিরুদ্ধে জনমত তৈরিতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সাংবাদিকদেরকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বিবেচনা করা হয়। অবশ্যই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের সহযোগীতা করবেন। আপনাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

 এছাড়া সঠিক স্বনির্ভরশীল বস্তুনিষ্ঠ সংবাদ পালনকালে সাংবাদিকরা বাধার সম্মুখীন হলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সহসভাপতি এমএ জাফর লিটন, ওমর ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক আল আমিন হোসেন, মামুন রানা প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...