শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রিমিয়ার লীগ (এসপিএল) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শাহজাদপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়সনের আয়োজনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে শাহজাদপুর হাইস্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।  

প্রিমিয়ার লীগ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি শাহজাদপুর প্রিমিয়ার লীগের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘সুস্থ শরীর এবং স্বাভাবিক মানসিকতা বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এর মাধ্যমে খেলাধুলায় যুবসমাজের আগ্রহ বাড়বে ও নতুন নতুন খেলোয়ার তৈরি হয়ে জাতীয় পর্যায়ে আলো ছড়াবে।’ 

উদ্বোধনী দিনে শাহজাদপুর ঈগল বনাম পাইরেটরস শাহজাদপুর দুটি দলের খেলা দিয়ে এ আসরের সূচনা হয়। মাসব্যাপী এ আয়োজনে মোট ১২ টি দল প্রতিন্দন্দ্বীতা করবে বলে জানিয়েছেন আয়োজকেরা। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”