৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল ধ্বংস: ছবি- মিঠুন বসাক
৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল ধ্বংস: ছবি- মিঠুন বসাক
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জালসহ একটি পিকআপ আটক করে পৌরসভার ট্রাফিক সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫(পাঁচ)হাজার টাকা জরিমানা ও ১৮৪ পিচ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য অধিদপ্তর।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
জানা যায়, সোমবার (০৫জুলাই) দুপুরে শাহজাদপুর পৌরসভা কার্যারলয়ের সামনে পৌর ট্রাফিক পুলিশ (চুক্তিভিত্তিক) আলামিন হোসেন ও মিজানুর রহমান যানচলাচল স্বাভাবিক রাখায় কাজ করার সময় একটি মালবাহী পিকআপ ভ্যানকে থামায়। পরে সেখানে নিষিদ্ধ চায়না দোয়ার জাল দেখতে পেয়ে সেগুলো আটকায় এবং পৌর কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীকে খবর দেন।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনকে জানান।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন এসআই আবু তাহের সহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তৎক্ষনিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৫০ সালের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের ৫/খ ধারায় জাল ব্যাবসায়ী উপজেলার গুপিনাথপুর গ্রামের হাজী মোঃ দুলালের ছেলে ইয়ামিন (২৬) কে ৫ হাজার টাকা জরিমানা ও আটককৃত ১৮৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
পরে পাইলট হাইস্কুল মাঠে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ও সহকারি কমিশনার (ভুমি) মাসুদ হোসেন এর উপস্থিতিতে জনসস্মুখে ১৮৪ পিচ নিষিদ্ধ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অফিস কঠোর অবস্থানে রয়েছে। আমরা ইতিমধ্যেই বেশকয়েকটি অভিযান পরিচালনা করে বিক্রি নিষিদ্ধ চোয়না দোয়ার ও কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করেছি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
