মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর সংবাদ ডটকম :শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বেড়াকুচাটিয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের কন্যা জেসমিন খাতুনের (১২) রাত পোহালেই শুক্রবার বিয়ে। এরই মধ্যে জেসমিনের বিয়ের গায়ে হলুদসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ে বাড়ীতে বরযাত্রী আপ্যায়ন ও সাজ সজ্জার প্রস্তুতি চলছে। নগদ ৪০ হাজার টাকা ও একখানা স্বর্নালঙ্কার যৌতুকের বিনিময়ে পোরজনা গ্রামের তালেব আলীর পুত্র তাত শ্রমিক রুবেল (২২) এর সাথে এ বিয়ে ঠিক হয়েছে। জেসমিনের বিধবা মা চম্পা বেগম জানান, কন্যার ভরনপোষনের খরচ যোগানো তার পক্ষে জুলুম হয়ে পড়ায় প্রভাবশালী আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগীতায় এ বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। জেসমিনের চাচা পরিচয়দান কারী খোকন নামের এক নেতা জানান, দারিদ্রতার কারণে এ বিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে লেখালেখি ও বাড়াবাড়ি করা সাংবাদিকদের ঠিক হবে না। তিনি এ প্রতিবেদককে গালিগালাজ ও হুমকি দিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বলেন। খবর পেয়ে বাল্যবিবাহ রোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির রুকসানা জামান কনিকা পল্লী সমাজের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান জানান, ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী জেসমিনের বাল্য বিবাহ বন্ধের ব্যবস্থা নিতে ইতিমধ্যেই শাহজাদপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এ নির্দেশ দ্রুত বাস্তবায়ন হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...
