বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি হলরুমে শাহজাদপুর হারানো গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতির বিবেকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাকিবুল ইসলাম খান। শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, বিশিষ্ট লেখক আক্তার উদ্দিন মানিক প্রমুখ।

প্রধান বক্তা গুণীজনদের স্মরণ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ও  গবাদী পশু নিয়ে অনেক স্বপ্ন ছিল। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ বিষয় গুলো অন্তর্ভুক্ত করার জন্য রবি'র ভিসি'র দৃষ্টি আকর্ষণ করেন। 

এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  সাবেক ভিসি প্রয়াত ডক্টর মযহারুল ইসলাম, সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপন, সাবেক সচিব আবু সালেহ শেখ জহিরুল ইসলাম দুলাল, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, ডাক্তার ইউনুছ আলী খান, ডাক্তার আবু সাঈদ , প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর এ এম আব্দুল আজিজ ও সাংবাদিক এনামুল হোক খোকন সহ ৯ জন গুণীজনদের স্মৃতিচারণ করা হয়।

সভা শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...