সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড.এম এ মুহিত এর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। নরিনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার ( ২২ জুলাই) সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নরিনা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । সকালে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল হাসান হিরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক নওশাদ, সাবেক কৃষক দল নেতা ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, যুগ্ম আহ্বায়ক রওশন আলী রোশনাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাদিম আলী,সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসু,মামুন শেখ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রহমত আলী, উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জুয়েল, পৌর ছাত্রদলের সদস্য আদিব, অন্তর প্রমূখ।
এসময় নরিনা ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহজাদপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে এদিন নরিনা ইউনিয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাব্বির আহমেদ (এমবিবিএস, এমপি এস, ডিএমইউ, পিজিটি)।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
