সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে নির্মাণ করা হচ্ছে ২ কিলোমিটার রাস্তা। এতে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। মাটি দিয়ে রাস্তা নির্মাণ করা হলেও এটি পাকা সড়ক করার দাবি গ্রামবাসীর। আগামী অর্থবছরে পাকা সড়কের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রামবাসী স্বেচ্ছাশ্রম নিজেদের জমি দিয়ে প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করছেন। ফলে ১০ গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে কাজ হয়নি। এমনকি এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধিও।
এ অবস্থায় যাতায়াতে সমস্যা সমাধানে গ্রামবাসী নিজেরাই রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিজেদের জমি দেওয়ার পাশাপাশি সবাই মিলে মাটি কেটে দিনভর পরিশ্রম করছেন।
ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া, হাট বাজারে যাওয়াসহ র্দীঘদিনের যোগাযোগের কষ্ট দূর হবে। মাটির তৈরি রাস্তাটি নির্মাণ শেষ হলে এটিকে স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
গ্রামবাসীরা বলেন, আমাদের গ্রামের জমি ও পাশের গ্রামের জমি মিলে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে এ রাস্তাটি।
আরেকজন বলেন, আমাদের নিজস্ব জমি এবং অন্যান্য অনেকের জমি নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি তৈরি করা হয়েছে। এটি হওয়ার ফলে আমরা ১০ গ্রামের মানুষ আর্থিকভাবে লাভবান হবেন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন এটি যেন পাকা করার ব্যবস্থা করে। উপজেলার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি।
এ অবস্থায় আগামী অর্থবছরে রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়েছেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ।
লোচনাপাড়া থেকে মুলকান্দি বাজার পর্যন্ত ২ কিলোমিটারের এ মাটির রাস্তা নির্মাণ করতে ব্যয় হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।
সূত্রঃ সময় নিউজসম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
