সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা অধ্যুষিত দুর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ৫ স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লুৎফর রহমান।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লুতফর রহমান পেয়েছেন ৯ হাজার ৫’শ ৫৫ ভোট এবং তার নিকটতম প্রতী›দ্বন্দী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রাথী মোঃ রুবেল হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।
জানা গেছে, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সোনাতনী ইউনিয়ন পরিষদের নির্বাচন। এদিন বুধবার (১৫ জুন) উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রার্থীদের ভোট দেন। এ ইউনিয়নের মোট ১৮ হাজার ৪’শ ৫১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১’শ ১০ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৩’শ ৪১ জন। মোট ১৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লুৎফর রহমান ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। ইউপি সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতি›দ্বন্দীতা করেন।
এদিকে,এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, আনসারসহ আইন শৃংখ্যলা বাহিনীর সদস্যদের কর্মতৎপরতা ছিলো লক্ষনীয়। শেষতক কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
