শনিবার, ২১ মার্চ ২০২৬

আগামী ১২ এপ্রিল রোজ মঙ্গলবার  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রার্থীদের প্রচার প্রচারণা আর পোষ্টার ফেস্টুনে ছেয়ে গেছে শাহজাদপুর। এ সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার প্রতিদিনই দিনে রাতে বিভিন্ন মন্দিরে মন্দিরে ও ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটে চলেছেন, ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন, মতবিনিময় করছেন এবং তাদের সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যেই মানিক সরকার নিজ যোগ্যতায় ও দক্ষতায় সনাতন ধর্মাবলম্বীদের ভালোবেসে কাছে টেনে নিতে এবং ভোটারদের মনের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এ কারণে তার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের সাথে আলাপকালে ঋষিপাড়া দুর্গামন্দির কমিটির সভাপতি শ্রী দেবাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী শয়ন চন্দ্র দাস, আদিবাসী দুর্গামন্দিরের সভাপতি বাবলু রায় ও সাধারন সম্পাদক চিত্ত রায়সহ বেশ কয়েকজন ভোটার জানান, ‘মানিক সরকার আমাদের মনোনীত প্রার্থী। বিপদে আপদে তিনি সবার পাশে দাঁড়ান ও সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তিনি নির্বাচিত হলে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ও বিভিন্ন পূজা মন্ডপের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে।’

গণসংযোগকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার জানান, ‘তিনি নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সেবায় কাজ করে যাবেন।’

এ গণসংযোগকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, বর্তমান পৌর সভাপতি ও সভাপতি পদপ্রার্থী শ্রী রতন বসাক, শ্রী রাম সরকার, শ্রী রাম বসাক, শ্রী বাবু বসাক, শ্রী প্রদীপ চন্দ্র পালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...