চলমান লকডাউন অমান্য করে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের খুকনি বাজার এলাকায় অনিক হোসেন ফিরোজ হাজীর বাড়িতে তাঁত ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনিক হোসেন ফিরোজ হাজী। বক্তব্য রাখেন, ফিরোজ হাজীর চাচাতো ভাই তাঁত ব্যবসায়ী সাইফুল ইসলাম, খামারগ্রামের তোফাজ্জল হোসেন বাবুল প্রমুখ।
এলাকাবাসি জানান, অনিক হোসেন ফিরোজ হাজীসহ এসভায় উপস্থিত প্রায় সবাই জামাত-বিএনপির মতাদর্শের লোক। এ সভা সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ। লকডাউনে তাঁতীদের রং সূতার দাম বৃদ্ধির প্রতিবাদে এ সভার আয়োজন একটা অজুহাত মাত্র। এ সব ষড়যন্ত্রকারী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসির।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান আলী মিয়া বলেন, চলমান লকডাউন উপেক্ষা করে সভার আয়োজন সম্পূর্ণ অন্যায় কাজ। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে তাঁত ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বাবলু জানান, লকডাউনের মধ্যে সভার আয়োজন করতে নিষেধ করেছিলাম। কিন্তু ফিরোজ হাজী তা মানেননি। তার অনুরোধে ওই সভায় উপস্থিত হয়েছি।
এ বিষয়ে অনিক হোসেন ফিরোজ হাজী বলেন, রং সূতার দাম বৃদ্ধির প্রতিবাদে নয়,তাঁতীদের নিয়ে নতুন একটি এসোসিয়েশন গঠন করতে প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়েই এ সভার আয়োজন করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেন,এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। কারো কাছে থেকে জ্ঞান নিতে হবে না।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান বলেন,চলমান লকডাউনে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে খোজ খবর নিয়ে আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সামসুজ্জাহা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
